১৯৭০ সালের নির্বাচনের পটভূমি আলোচনা কর। - Educational Tips 24
News Breaking
Live
wb_sunny

Breaking News

১৯৭০ সালের নির্বাচনের পটভূমি আলোচনা কর।

১৯৭০ সালের নির্বাচনের পটভূমি আলোচনা কর।

অথবা, ১৯৭০ সালের নির্বাচনের প্রেক্ষাপট মূল্যায়ন কর।

    উত্তরঃ ভূমিকা: ১৯৭০ সালের সাধারণ নির্বাচন পাকিস্তানে অনুষ্ঠিত সর্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারে। ভিত্তিতে প্রথম নির্বাচন। এ নির্বাচনের মাধ্যমে বাঙালির আত্মপ্রতিষ্ঠা ও স্বায়ত্তশাসনের পথ সুগম হয়। বাংলাদেশের অভ্যুদয়ে এ নির্বাচনের গুরুত্ব অপরিসীম।

    ১৯৭০ সালের নির্বাচনের পটভূমি: নিচে ১৯৭০ সালের নির্বাচনের পটভূমি আলোচনা করা হলো:

    ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান: ১৯৬৮ সালে সামরিক শাসক আইয়ুব খান ও শেখ মুজিবুর রহমান ও অন্যান্যদের

    বিরুদ্ধে আগরতলা মামলা দায়ের করে। বাংলার জনগণ আইয়ুব খানের এ হীন ষড়যন্ত্রের বিরুদ্ধে আন্দোলন শুরু করে, পরিণতিতে আইয়ুব খানের পতন ঘটে। জেনারেল ইয়াহিয়া খান পাকিস্তানের রাষ্ট্র ক্ষমতা দখল করেন এবং নির্বাচনের উদ্দেশ্যে আইনগত কাঠামো আদেশ জারি করেন।

    ২. EBDO প্রত্যাহার: আইয়ুব খান পাকিস্তানের রাজনৈতিক ক্ষমতা দখলের পর সকল রাজনৈতিক কর্মকাণ্ডের

    উপর নিষেধাজ্ঞা জারি করে Elective Body Disqualified Order (EBDO) জারি করেন। এর ফলে পাকিস্তানে

    সকল প্রকার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ হয়ে যায়। কিন্তু ইয়াহিয়া খান ক্ষমতা দখলের পর এক অধ্যাদেশের মাধ্যমে

    EBDO প্রত্যাহার করেন। এর ফলে পাকিস্তানের রাজনৈতিক অচলাবস্থা কেটে যায়। ৩. আইনগত কাঠামো আদেশ জারি: ১৯৭০ সালের ৩০ মার্চ জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে জেনারেল ইয়াহিয়া • খান একটি 'আইনগত কাঠামো আদেশ' জারির মাধ্যমে নির্বাচিত জনগণের নিকট ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা ঘোষণা করেন। ফলে ১৯৭০ সালের নির্বাচনের পথ সুগম হয়।

    ৪. নির্বাচনের তারিখ ঘোষণা: ইয়াহিয়া খান ১৯৭০ সালের ১ মার্চ এক আদেশবলে পশ্চিম পাকিস্তানের এক ইউনিট ভেঙে পূর্বতন প্রদেশগুলোকে পুনরুজ্জীবিত করেন। ১৯৭০ সালের ২৮ মার্চ 'এক ব্যক্তি এক ভোট' নীতির ভিত্তিতে জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচনের তারিখ ঘোষণা করেন।

    উপসংহার: পরিশেষে বলা যায় যে, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে আইয়ুব খানের ক্ষমতা থেকে বিচ্যুতি হয়, ও ইয়াহিয়া খানের ক্ষমতা দখলের প্রেক্ষাপটে ১৯৭০ সালের নির্বাচন অনুষ্ঠানের পথ সুগম হয়। ১৯৭০ সালের ৭ ও ১৭ ডিসেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৯৭০ সালের নির্বাচনের ধারাবাহিকতায় বাংলাদেশ স্বাধীন হয়।

    {getButton} $text={Button Text} $icon={download} $color={Hex Color} $size={1,2}

    Tags

    Newsletter Signup

    Sed ut perspiciatis unde omnis iste natus error sit voluptatem accusantium doloremque.

    Next
    This is the most recent post.
    Previous
    Older Post

    Post a Comment